নেশা
==============>==>>>=============
পড়াশুনা হচ্ছে একটা অভ্যাসের বিষয়। নিয়মিত যে কোন কাজ করলেই নেশা হয়ে যায় পড়াশুনা ছাড়া। এর কারণ কী?
==============>==>>>=============
পড়াশুনা হচ্ছে একটা অভ্যাসের বিষয়। নিয়মিত যে কোন কাজ করলেই নেশা হয়ে যায় পড়াশুনা ছাড়া। এর কারণ কী?
এর কারণ হচ্ছে ভয়। এর কারণ হচ্ছে নগদ প্রাপ্তি পাওয়ার আশা। বুঝলেন না তো। বুঝিয়ে বলছি।
আমরা পড়াশুনা করি কেন? এর উত্তর টা আগে দিন।আমি দেই দেখেন মিলে কিনা? আমরা পড়ি পরীক্ষায় ভালো করতে হবে না হয় নিজে সহ মাবাবকেও লজ্জা পেতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ভালো চাকরি করতে হবে এই ভেবে। কেউ আগ্রহ নিয়ে কৌতূহল নিয়ে পড়ি না যে এই বিষয়টা কী একটু জানতে হবে। পরীক্ষায় পাশ করাটাই যেহেতু মুখ্য বিষয় ভয় তো একটু করবেই। তাই ভয়েই পড়াটা আর নেশা হয়ে উঠতে পারে না। দুই এটা পড়ে মনে রাখতে হবে এই ধারণা নিয়ে পড়ি তাই মনেও থাকে না। দেখেন! আপনি একটা গল্প পড়া যখন শুরু করেন তখন এই বিষয়টা মাথায়ই আসে না এই গল্প মনে রাখতে হবে, কিন্তু পড়ার পর ঠিক শুরু থেকে শেষ পর্যন্ত বলতে পারেন। একটা গল্পের বই যেভাবে পড়েন যে উদ্দ্যেশে পড়েন, বাকী পড়াটাও যদি এই উদ্দ্যেশে পড়তেন তাহলে পড়াতে মনোযোগ দিতে পারতেন আর পড়াটাও নেশা হতে পারতো।
ভিন্ন মত থাকতেই পারে।
No comments:
Post a Comment